ঘুষের টাকা ফেরত চেয়ে আনসারদের বিক্ষোভ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গত ৪ জুন ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপালনে আনসার সদস্য নিয়োগে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে। ঘুষের টাকা ফেরৎ চেয়ে আনসার সদস্যরা উপজেলা আনসার ভিডিপি কার্যালয় ঘেরাও করে শনিবার বিক্ষোভ প্রদর্শন করেছে।
উপজেলা আনসার ভিডিপি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে ৬৯টি কেন্দ্রে ১জন করে পিসি, ১জন করে একজন এপিসি, ১৫জন আনসার সহ ১১৭৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসারদের শনিবার তাদের সম্মানীর টাকা জনপ্রতি সাধারণ আনসারদের ভ্যাট ট্যাক্স কর্তন করে ১৫৮২ টাকা কর্তৃপক্ষ দিতে চাইলে আনসার সদস্যরা কার্যালয়ের সম্মূখে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভের সময় আনসার সদস্যরা জানান, তাদেরকে নির্বাচনে ডিউটি পাইয়ে দেয়া এবং দায়িত্ব পালনের পর ৩ হাজার টাকা সম্মানী পাইয়ে দেযার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে জন প্রতি ৫শ টাকা করে আগাম ঘুষ হাতিয়ে নেন উপজেলা আনসার ভিডিপির মহিলা প্রশিক্ষক ও তালিকা প্রস্তুতকারী প্রশিক্ষক শিউলি বেগম ও বিভিন্ন ইউনিয়নের মহিলা দলনেত্রী ও দলপতিগণ। শনিবার আনসার ভিডিপি কর্তৃপক্ষ আনসারদের সম্মাননা ১৫৮২ টাকা করে দিতে চাইলে তখন তাদের নিকট থেকে আগাম নেয়া ৫’শ টাকা ফেরতের দাবি উঠে।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আলী বলেন, তাহিরপুরে ৬৯টি কেন্দ্রে আনসারদের দায়িত্ব পালনের তালিকা তৈরী করেছেন মহিলা প্রশিক্ষক শিউলি বেগম। কাজেই এ ব্যাপারে আগাম উৎকোচ নিয়ে থাকলে এর দায় দায়িত্ব তাকেই বহন করতে হবে।
আনসারদের নিকট থেকে আগাম নেয়া ঘুষের টাকা ফেরত দেয়ার দাবি ও আনসারদের বিক্ষোভ প্রসঙ্গে মহিলা প্রশিক্ষক শিউলি বেগমের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি তালিকা তৈরীর সময় কোন রকম আশ্বাস দিয়ে কোন আনসার সদস্য’র নিকট থেকে কোন টাকা গ্রহন করিনি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
Related News
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উপজেলার চারটিRead More



Comments are Closed