সিলেটে বিএনপির ইফতার মাহফিল বাতিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে সিলেট জেলা বিএনপি ঘোষিত সোমবারের (৪ জুলাই) ইফতার ও দোয়া মাহফিল বাতিল করা হয়েছে।
রবিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- রাজধানীর গুলশান ট্রাজেডীতে গোটা জাতি শোকাহত। এমতাবস্থায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা বিএনপি ঘোষিত সোমবারের ইফতার কর্মসুচী বাতিল করা হয়েছে। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ইফতার মাহফিল বাতিল করায় জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত।
উল্লেখ্য সোমবার নগরীর সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সার্বিক বিবেচনায় ইফতার মাহফিলটি বাতিল করা হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed