সিলেটে সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ বদলী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: অবশেষে সিলেট জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্তকে বদলী করা হয়েছে। তাকে হবিগঞ্জে পদায়ন করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন জানান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত সাংস্কৃতিক কর্মকর্তা বদলির আদেশ সম্বলিত চিঠি তার কাছে এসে পৌঁছেছে।
সিলেট শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের প্রতিবাদে ও তার বদলির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন সিলেটের সংস্কৃতিকর্মীরা। এই আন্দোলনের অংশ হিসেবে কিছুদিন আগে অব্যাহতি নেন সিলেট জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের কয়েকজন প্রশিক্ষক। এ কারণে শিল্পকলা একাডেমির ক্লাস কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। শিক্ষকদের ফেরানোর দাবিতে সিলেট নগরে মানববন্ধনও করেন একাডেমির শিক্ষার্থীরা। অসিত বরণকে অপসারণের দাবিতে সম্প্রতি জেলা প্রশাসক বরাবরওে স্মারকলিপি প্রদান করেন সংস্কৃতিকর্মীরা। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন এবং কমিটি অসিতের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত করছে। এ অবস্থায় তাকে বদলীর আদেশ এলো।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed