কমলগঞ্জ প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (৩০ জুন) ভানুগাছ বাজারের গ্রামের বাড়ী রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।
কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মো. শাহীন, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল আলম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল হাসান শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম, ইদ্রিছ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গকুল চন্দ্র দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার, আনসার ভিডিপি ব্যাংক ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান, রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরী, মাগুরছড়া খাসিয়া পুঞ্জিমন্ত্রী জিডিসন প্রধান সুচিয়াং, এসআই জাহিদুল হক, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিক মামুন আহমদ, সাইফুল ইসলাম সহ কমলগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সুধীবৃন্দ ও প্রেসক্লাবের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed