সিলেটে মাদানী কাফেলার বিক্ষোভ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র কোরআন অবমাননা ও ঢাকার গেন্ডারিয়ায় নির্মানাধীন মসজিদ বন্ধের প্রতিবাদে শুক্রবার (১লা জুলাই) বাদ জুম্মা সিলেট বন্দরবাজার জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ প্রর্দশন করেছে মাদানী কাফেলা বাংলাদেশ। প্রশাসনের অনুমতি না থাকায় বিপুল সংখ্যক মুসলী তাৎক্ষণিক ভাবে জামে মসজিদের সম্মুখে মসজিদ খোলে দেওয়ার দাবী জানিয়ে বিক্ষোভ করেন। মাদানী কাফেলা সিলেট মহানগরীর আযোজনে অনুষ্ঠিত বিক্ষোভে সভাপতিত্ব করেন জামিয়া দারুল কোরআন সিলেটের ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ শোয়াইব ।
যুব নেতা সৈয়দ উবায়দুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য রাখেন, মুসলিম ঐক্যপরিষদের আমির মাওলানা আছলাম রহমানী, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল জামেয়ার র্নিবার্হী প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, রোটারিয়ান বদরুল আলম, মাওলানা মুশতাক ফুরকানী, মাওলানা এরশাদ খান আলহাবীব, হাফিজ শিব্বির আহমদ রাজী, মাওলানা রেজওয়ান আহমদ, দিলাল উদ্দীন প্রমুখ। নেতৃবৃন্দ গেন্ডারিয়ায় মসজিদের র্নিমানকাজ বন্ধের এবং পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদ জানিযে বলেন, শতকরা ৯৫ ভাগ মুসলমানের এই দেশে আলাহর ঘর মসজিদ বন্ধকরে দেওয়া অত্যন্ত দু:খ জনক ব্যাপার। যারা মসজিদে ঢুকে কোরআন অবমাননা করেছে এবং মুসলীদের মারপিঠকরেছে তারা অন্যায করেছে। দেশকে অস্তিতিশীল করার পায়তারায় লিপ্ত রয়েছে ওরা। তাই সুষ্ট তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করত: দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানানো হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed