Main Menu

সিলেটে ট্রাক চালককে মারধর করল পুলিশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঈদের চাঁদা না দেওয়ায় দলবেঁধে এক ট্রাক চালককে পিটিয়ে গুরুতর আহত করেছে সিলেটের রিজার্ভ পুলিশ। হারুন নামক ওই চালক বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে এ ঘটনা ঘটে।
আহত চালক হারুন ও তার ঘনিষ্টজনদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বপ্ন কার্গো সার্ভিসের একটি ট্রাক নিয়ে এ সময় তিনি রিকাবীবাজার পয়েন্ট অতিক্রম করে সুবিদবাজারের দিকে যাচ্ছিছলেন। রিকাবীবাজার পয়েন্টে ট্রাকটি থামিয়ে দেন সাদা পোশাকের রিজার্ভ পুলিশ সদস্য এস আই মামুন। তিনি হারুনের কাছে গাড়ির কাগজ পত্র দেখতে চান। হারুন কাগজপত্র প্রদর্শন করলেও মামুন তার কাছে চাঁদা দাবী করে বসেন। হারুন টাকা দিতে অস্বীকার করলে দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ট্রাক থেকে নামিয়ে হারুনকে আরো কয়েক জন সাদা পোশাকের পুলিশ ডেকে এনে সবাই মিলে মারধর করেন। পরে উপস্থিত জনতার হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং তারা আহত হারুনকে ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে ভর্তি করেন।

Share





Related News

Comments are Closed