Main Menu

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল পাঁচটায় শমশেরনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন পূর্ব ভাদাইর দেউল গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল পাঁচটায় সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে বিভু বৈদ্য (৫৬) নামের এক লন্ডিম্যান মারা গেছেন। তার বাড়ি আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানে। শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দীন চৌধুরী ঘটনার কথা স্বীকার করে বলেন, পারিবারিকভাবে কোন প্রকার আপত্তি না থাকায় ও ময়না তদন্ত না করার আবেদনে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed