জগন্নাথপুরে ৭ ইউনিয়ন সদস্যদের শপথ গ্রহণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা: জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নের ৬৩ জন ইউপি সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেছেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে ইউপি সদস্য ও নারী ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আবু ঈমানী।
ইউপি সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য জিয়াউল হক দুদু, নারী ইউপি সদস্যাদের পক্ষে রোকেয়া বেগম ও রোজিনা বেগম বক্তব্য রাখেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার পৃথক পৃথকভাবে নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, তৃণমুলের জনপ্রতিনিধিরাই হচ্ছে প্রকৃত জনপ্রতিনিধি। তারা জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত। তাই নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। সেগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে প্রকৃত জনসেবক হয়ে উঠতে হবে। তিনি সকল জনপ্রতিনিধিদেরকে তাদের শপথবাক্য অনুসরন করে চলার আহ্বান জানান।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed