Main Menu

ছাতক প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

ছাতক প্রতিনিধি: ছাতক প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে শহরের রোকেয়া ম্যানশনস্থ ছাতক প্রেসক্লাব কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবরু মিয়া তালুকদার, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক সমকালের ষ্টাফ রিপোর্টার মুকিত রহমানী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্রি নাজমুল কবির পাবেল, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মো. তিতুমীর, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সিলেটের সাংবাদিক ও রাজনীতিবিদ আব্দুস সালাম, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার গোলাম আজাদ, কেন্দ্রীয় বিএনপি নেত ডাক্তার আফসার উদ্দিন, সুনামগঞ্জ জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, ছাতক অনার্স ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সামছুল ইসলাম তালুকদার, প্রফেসার আনোয়ার হোসেন, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফায়জুল ইসলাম, ওসি (তদন্ত) আশরাফুল আলম, থানার সাব-ইন্সপেক্টর সৈয়দ আব্দুল মান্নান, ছাতক প্রেসক্লাবের উপদেষ্টা এড. আজরফ তালুকদার, ছাতক প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও মাসিক শাহজালাল পত্রিকার সম্পাদক রুহুল ফারুক, পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সামছু মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ্ব আচ্ছা মিয়া, ছাতক সিমেন্ট ফ্যাক্টরী সিনিয়র অফিসার আলহাজ্ব গোলাম কিবরিয়া আজাদ, দোয়ারাবাজার উপজেলা জাপার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ছাতক উপজেলা জাপার সভাপতি আবুল লেইছ মো. কাহার, সাধারণ সম্পাদক সামছ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজুল ইসলাম, খেলাফত মজলিস নেতা কাজি মাওলানা বদরুদ্বোজা চৌধুরী মো. ইয়াহ্য়া, মাওলানা জহির আহমদ, পৌর খেলাফত মজলিস সেক্রেটারী ফারুক আহমদ, আওয়ামীলীগ নেতা এমদাদ হোসেন সাদক আলী, হাজি নূর উদ্দিন, দলিল লেখক সমিতির সেক্রেটারী আলহাজ্ব সাদেক আহমদ, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য লুৎফুর রহমান, জাউয়াবাজারের ব্যবসায়ী হাসান মাহমুদ লেচু, লেখক এসএম শরিয়ত উল্লাহ, জাপা নেতা মাসুক মিয়া, সাজিদুল ইসলাম, আরব আলী, ছাতক অনার্স ডিগ্রী কলেজ ছাত্র শিবির সভাপতি ইসলাম উদ্দিন, ছাতক টাউন টুয়েন্টি ফোর সম্পাদক আব্দুল্লাহ আল্ মাফি চৌধুরী আফজাল, রাজা মিয়া, আবুল হোসেন, চমক আলী, মনির মিয়া, ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি ও যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, অফিস সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য শাহ মোহাম্মদ আলী মুজিব, মোহনা টেলিভিশনের ছাতক প্রতিনিধি মাহমুদ আলম, সাংবাদিক নাজমুল ইসলাম, আরিফুর রহমান মানিক, রবিউল ইসলাম তারেক, নজরুল আলম তালুকদার, আজহার আলম প্রমূখ।
ইফতারের পূর্বে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার। পরে মোনাজাত পরিচালনা করেন, কাজি মাওলানা বদরুদ্বোজা চৌধুরী মো.ইয়াহয়া।

Share





Related News

Comments are Closed