Main Menu

সিসিক কাউন্সিলর আমজাদ‘র বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবজাদ হোসেন আমজাদ এর বাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৩নং ও ১১নং ওয়ার্ডের সর্বস্থরের জনগনের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩টায় নগরীর মধুশহীদ এলাকায় এক বিশাল মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মধুশহীদ এলাকা থেকে শুরু করে নগরীর মেডিকেল এলাকার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ভাতালিয়া এলাকার বিশিষ্ট মুরব্বী সালাউদ্দিন বক্্র সালাই‘র সভাপতিত্বে হুমায়ুন আহমদ‘র পরিচালনায় উপস্থিত ছিরেন ও বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবজাদ হোসেন আমজাদ, ১১নং ওয়ার্ডর সাবেক কাউন্সিলর এডভোকেট আব্দুর রকিব বাবলু, কাজলশাহ এলাকার পাইস্তায়ত কমিটির সদস্য আব্দুর রব আহাজারী, সহযোগি সদস্য আশরাফ উদ্দিন, খসরুজ্জামান, ভাতালিয়া এলাকার হেলাল আহমদ, মধুশহীদ এলাকার পিংকু আব্দুর রহমান, আমিনুর রশিদ খোকন, মোসসিপাড়া এলাকার এ কে এম লায়েক, খোকন আহমদ, মির্জা সম্রাট হোসেন, মলয় লাল ধর, পারভেজ খান জুয়েল, জাবেদ আহমদ, সাইফুল ইসলাম, আব্দুল খালিক, লাবলু, লিমন আহমদ, কপিল হোসেন, এস এ হাসান, মোস্তাক আহমদ, মাহবুর আহমদ চৌদুরী, শাহীন আহমদ, এশাদ আলী, কয়েছ আহমদ,ময়নুল ইসলাম টিপু, আসাদ খান সাদি, অমর ফারুক সোহাগ, কয়ছর আহমদ, সঞ্জয় দে, তোফায়েল আহমদ, রাজু, সাদ্দাম হোসেনসহ বৃহত্তর মেডিকেল এলাকার মধুশহীদ, ভাতালীয়া, কাজলশাহ, মোসসিপাড়া, কেয়াপাড়া, দক্ষিণ কাজলশাহ, নয়াপাড়া এলাকার মুররব্বী ও যুবক গণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা কাউন্সিলর আবজাদ হোসেন আমজাদ‘র বাসায় হামলাকারী বিভিন্ন মামলালার আসামী সন্ত্রাসী চাদাবাজ সফিক ওরফে লাওটা সফি সহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টন্তমূলক শাস্তির দাবী জানান। তা না হলে ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

Share





Related News

Comments are Closed