পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সোমবার মন্ত্রিসভায় পিএসসি ও জেএসসি পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্তের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখা ২৮ জুন মঙ্গলবার বিকাল ৩টায় সিলেট শহীদ মিনারে প্রতিবাদী সমাবেশ করে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শাবিপ্রবি শাখার আহŸায়ক অপু কুমার দাশ, নগর শাখার সাংগঠনিক সম্পাদক লিপন আহমেদ, স্কুল বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একের পর এক অযৌক্তিক সিদ্ধান্ত ছাত্রদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। পিএসসি এবং জেএসসি পরীক্ষার মধ্যে দিয়ে কোমলমতি ছাত্রদের শৈশব এবং কৈশোর হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মতো মাত্র দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়তে গিয়ে ৪টি পাবলিক পরীক্ষা দেয়ার নজীর পৃথিবীর কোথাও নেই। এই পিএসসি ও জেএসসি পরীক্ষাগুলোর কারনে একদিকে যেমন বাড়ছে কোচিং বাণিজ্য,গাইড ও নোট বইয়ের ব্যবসা অন্যদিকে ছাত্র ও অভিভাবকরা পড়ছেন নানা ধরনের ভোগান্তিতে। এই প্রতিযোগীতায় পরে ছাত্ররা একদল যন্ত্রে পরিণত হচ্ছে যার সুদূর প্রসারী প্রভাব পড়ছে সমাজে। এ নিয়ে ছাত্র-অভিভাবকদের আন্দোলনের মুখে গত ১৮ মে সরকারের পক্ষ থেকে পিএসসি বাতিল করে বলা হয় এখন থেকে ৮ম শ্রেণীতে একটি পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, কিন্তু সোমবারের মন্ত্রীসভার সিদ্ধান্ত কার্যকর হলে ছাত্রদের দুটি প্রাথমিক সমাপনী পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষাগুলোকে কেন্দ্র করে কোচিং ব্যবসায়ীরা বছরে প্রায় ৩২ হাজার কোটি টাকার ব্যবসা করবে। এই পরিস্থিতিতে নেতৃবৃন্দ অবিলম্বে পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার দাবি জানান।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed