Main Menu

সিলেটে ৫০ হাজার টাকার জাল নোটসহ একজন আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর সার্কিট হাউজের প্রধান ফটকের সামনে থেকে ৫০ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯ এর একটি দল ওই ব্যক্তিকে আটক করে।
আটককৃত আবুল বাসার তুহিন (৪৫) ওসমানীনগর উপজেলার তাজপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে। জব্দকৃত জাল নোটসহ আবুল বাসার তুহিনকে সোমবার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ এর সহকারী পরিচালক জিয়াউল হক এসব তথ্য জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed