Main Menu

তাহিরপুরে তিন মাদকসেবী গ্রেফতার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে পুলিশ তিন মাদকসেবীকে গ্রেফতার করেছে। উপজেলার সীমান্ত সড়কে মদ খেয়ে সাধারণ পথচারীদের লাঞ্চিত করার সংবাদ পেয়ে সোমবার রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে সীমান্তের চিহ্নিত ৩ মাদকসেবীকে গ্রেফতার করে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বড়দল উওর ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে সবুজ মিয়া সোমবার রাতে মদ খেয়ে স্থানীয় মসজিদের সামনে সড়ক দিয়ে যাতায়াতকারী বেশ ক’জন পথচারীকে লাঞ্চিত করে।
অপরদিকে একই রাতে উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পুর্বপাড়ার মৃত আবদুর রহমানের ছেলে শাহজাহান মিয়া ও একই পাড়ার মৃত লাল মিয়ার ছেলে বাবুল মিয়া গ্রামের মাইজহাঁটিতে বসে মাদক সেবন করে পাড়ার লোকজনকে উক্তপ্ত করছিলো। খবর পেয়ে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই তপন কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদকসেবীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

Share





Related News

Comments are Closed