হবিগঞ্জ পৌরসভার সাড়ে ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা
হবিগঞ্জ সংবাদদাতা : নতুন কর আরোপ করা ছাড়াই হবিগঞ্জ পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য সাড়ে ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে পৌরভবনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। এ সময় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. আবু জাহির।
ঘোষিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৫৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৬৭২ টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ১২৮ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয় ২৭ লাখ ৭৩ হাজার ৫৪৪ টাকা। মোট আয়ের মধ্যে রাজস্ব আয় ৮ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৯শ’ টাকা এবং উন্নয়ন খাতে আয় ৪৭ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার ৭৭২ টাকা দেখানো হয়েছে। মোট ব্যয়ের মধ্যে রাজস্ব ব্যয় ৮ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ১২৮ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৪৭ কোটি ৬০ লাখ টাকা দেখানো হয়।
Related News
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More



Comments are Closed