Main Menu

ফুলবাড়ীতে পৌর হাট-বাজারে অধিকহারে টোল আদায়

মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর হাট-বাজারের অধিকহারে টোল আদায় করা হচ্ছে ও টোল আদায়কারীদের দুর্ব্যবহারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন পৌর বাজারে আসা সাধারন জনগণ।

জানা যায়, ফুলবাড়ী পৌর হাট-বাজারের ইজারাদার পৌর শহরে কোথাও টোল আদায়ের তালিকা না লাগিয়ে ইচ্ছা মতো টোল আদায় করছে। এক্ষেত্রে ইজারাদাররা ইচ্ছামাফিক অধিক হারে টোল আদায় করছে। ফলে প্রায়শই টোল আদায়কারীদের সাথে পৌর বাজারে আগত সাধারন ক্রেতাদের সাথে বাঁধছে বচসা।
ভ্যানচালক মোঃ শাহাদ হোসেন (৪৭) জানান, আমি গত বুধবার আমি দুইটা জাজিম নিয়ে শহরের ছোট যমুনা ব্রীজ পার হয়ে যাওয়ার সময় টোল আদায়কারীরা ১৫০ টাকা দাবী করে। তবে এ টাকা আদায়ের সপক্ষে যুক্তি দেখাতে পারেননি। শুধ শাহাদ হোসেনই নয় এভাবেই চলছে ফুলবাড়ী পৌর হাট-বাজারের টোল আদায়।

অধিকহারে টোল আদায়কে কেন্দ্র করে ভুক্তভোগী এক ক্রেতা গত ৯ জুন একটি লিখিত অভিযোগ মেয়র বরাবর দাখিল করেছেন। কিন্তু সে ক্ষেত্রেও বর্তমানে পৌর হাট-বাজারে কোন স্থানেও টোল আদায়ের তালিকা লাগানো হয়নি।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের ২১ সেপ্টেম্বর ২০১১ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে ৫ নং অনুচ্ছেদের ৩নং শর্তে বলা হয়েছে অনুমোদিত টোল হারের তালিকা (ইজারাদার কর্তৃপক্ষ) হাট বাজারের প্রকাশ্য (দৃশ্যমান) স্থানে টোল হারের তালিকা টাংগিয়ে টোল আদায় করতে হবে।

এ বিষয়ে নিয়ে ফুলবাড়ী পৌর মেয়র মর্তুজা সরকার মানিক জানান, বিগত মেয়র বা চেয়ারম্যান যারা ছিলেন এ ধরনের কোন ব্যবস্থা গ্রহণ করেননি। তবে আমি ঠিকাদারকে তালিকা লাগানোর বিষয়ে একটি পত্র ইস্যু করেছি।

Phulbari Pouro Bazar er Tol Aday Niye Hayrani & Durbebohar-26.06.2016 (2)এদিকে ১০ ফ্রেরুয়ারি ২০১৬ তারিখের মেয়রের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির ৬ নং শর্তাবলীতে স্পটভাবে উল্লেখ করা হয়েছে সরকার অনুমোদিত টোল রেট মোতাবেক টোল আদায় করতে হবে। বিনা রশিদে টোল আদায় করা যাবে না। ইজারাদার নিজ খরচে হাট/বাজারের দৃশ্যমান একাধিক স্থানে টোল হারের তালিকা টাঙ্গানোর নিদের্শনা দিলে তিনি বাস্তবে হাল-অছিয়ত পর্যবেক্ষণ করেনি বলে ভুক্তভোগিদের অভিযোগ। যার কারণে সাধারণ জনগনকে মোড়ে মোড়ে ভোগান্তির শিকার হচ্ছেন।

অপরদিকে ফুলবাড়ী পৌর হাট-বাজারের ইজারাদার মেসার্স আবুল হাসান-এর প্রতিনিধি এর সাথে বিষয়টি নিয়ে কথা বললে তিনি জানান, মেয়র প্রেরিত পত্র পেয়েছি। তবে আমি মেয়রকে বলেছি, তালিকা লাগানোর বিষয়টি পৌর সভার। সাধারন ক্রেতাদের সাথে টোল আদায়কারীদের দুর্ব্যবহারের বিষয়টি তার জানা নেই বলে তিনি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী এহতেশাম রেজার সাথে কথা বললে তিনি জানান, এ বিষয়ে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় সিন্ধান্ত নেয়া হয়েছে। তা রেজ্যুলেশন করে জেলা কর্তৃপক্ষের কাছে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য পাঠানো হবে। বিষয়টি খতিয়ে দেখে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রালয়ের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Share





Related News

Comments are Closed