শিল্পকলা একাডেমীর অচলাবস্থা নিরসনের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাম্প্রতিক সময়ে সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাসগুপ্ত দ্বারা বিভিন্নভাবে হয়রানি ও অপমানিত হয়ে সিলেট জেলা শিল্পকলা একাডেমীর সংগীত বিভাগের হিমাংশু বিশ্বাস, চিত্রকলা বিভাগের অরবিন্দ দাস গুপ্ত, সংগীত বিভাগের অনিমেষ বিজয় চৌধুরী, নৃত্য বিভাগের বিপুল শর্মা, চারুকলা বিভাগের ইসমাইল গনি হিমন অব্যাহতি নেন।
জেলা শিল্পকলা অফিসার কর্তৃক বিভিন্ন অনিয়ম, হয়রানি ও পদত্যাগকৃত শিক্ষকদের পূনর্বহালের দাবিতে জেলা শিল্পকলা একাডেমীর প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা এক মানববন্ধনের আয়োজন করেন। শুক্রবার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গনে সাদা আর্টপেপার নিয়ে মানববন্ধন করেন ছাত্রছাত্রীরা। এতে সংহতি জানিয়ে বিভিন্ন পেশার মানুষও মানববন্ধনে অংশ নেয়। এতে চারুকলা বিভাগের বর্তমান ছাত্র কল্লোল চক্রবর্তী প্রশ্ন করেন, সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে ভর্তি ফি ১৮০০ টাকা নেয়া হয় কিন্তু দেশের আর কোনো শিল্পকলা একাডেমীতে এতো টাকা নেয়া হয় না। আরো বক্তব্য দেন বর্তমান ছাত্র আমিনুল ইসলাম। তিনি বলেন আইডি কার্ডের জন্য সব বিভাগের ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০০টাকা হারে ৫০০ জন ছাত্রের কাছ থেকে মোট ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়। যা একবছর ছয়মাস হওয়ার পরও কেউ আইডি কার্ড পায়নি। উল্লেখিত বিষয়াদি সহ জেলা শিল্পকলা একাডেমীর সকল অচলাবস্থার নিরসনে এই মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র শামসুল বাসিত শেরো, স্থপতি রাজন দাশ, বিশিষ্ট সাংবাদিক বাপ্পা ঘোষ চৌধুরী, চিত্রশিল্পী তারেক আমিন, সত্যজিৎ চক্রবর্তী, স্থপতি অপু কান্ত ঋষি, মো: আলি হোসেন, সভাপতি, বাংলাদেশ মিউজিশিয়ান ফোরাম, রুবেল আহমদ কুয়াশা, মোস্তাফিজুর রহমান সুমন, আমিনুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, প্রীতি দেব, অনন্য দাস গুপ্তা, জয়ন্ত দাশ, দ্বীপ দাস, রাছনা, মুন্নি, নার্গিস, তনিমা।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed