Main Menu

সিলেটে ঘন ঘন দুর্ঘটনার প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-বিমানবন্দর-সালুটিকর সড়কে বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারনে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হওয়ার প্রতিবাদে খাদিম নগর এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার বেলা ৩টায় বড়শালা নতুন বাজার এলাকায় এক বিশাল মানববন্ধন পালন করা হয়।
উক্ত মানবন্ধনে ৩নং খাদিম নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবসায়ী মো: কামাল উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন খাদিম নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: তারা মিয়া , বিশিষ্ট ব্যবসায়ী হাজী হেলাল উদ্দিন, রুশনা আলী, আফতাব উদ্দিন, বেলাল আহমদ, মানিক মিয়া, পারভেজ আহমদ, কামাল মিয়া, সালেহ আহমদ, মোবারক আলী, এইচ আর ফংকি, আব্দুল গণি, সমসের আলী, আজমল হোসেন, রিপন মিয়া, ফয়সল আহমদ ,বিলাল আহমদ, খোকন আহমদ, মাছুম আহমদ, মুন্নাসহ এলাকার সর্বস্থরের সাধারণ জনগন।
মানববন্ধনে বক্তারা বলেন সিলেট-বিমানবন্দ সড়কে ট্রাক-সিএনজি অটোরিকসা ও মটর সাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বেড়ে গেছে। চালকদের সচেতনতার অভাবই সড়ক দুর্ঘটনার কারণ, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। তাই সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরো নিয়ন্ত্রিত হতে হবে। চালকদের বেশি করে ট্রেনিংয়ের ব্যবস্থা নিতে হবে। এছাড়া লাইসেন্স বিহীন চালকদের বিরোদ্ধে ব্যবস্থা নিলে কিছুটা হলেও দূর্ঘটনা নিয়ন্ত্রনে আসতে পারে। মানববন্ধনে বিক্তারা বিমানবন্দর সড়ককে ৪ লেনে উন্নীত করার দাবি জানান।

Share





Related News

Comments are Closed