Main Menu

সিলেটে শিবিরের মিছিল সমাবেশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মাশুক আহমদ বলেছেন, গুপ্তহত্যা এবং নানা অপকর্মে নিজেদের সম্পৃক্ততা প্রকাশ পাওয়ায় সরকার সারাদেশে গুম এবং গণগ্রেপ্তার অপপ্রচার করে তা ধামাচাপা দিতে চাইছে। অবৈধ সরকারের ফ্যাসিবাদী শাসনে দেশ সভ্য রাষ্ট্রীয় ব্যবস্থার সকল বৈশিষ্ট হারিয়েছে।
দেশে পরিকল্পিত ভাবে গুপ্তহত্যা, গুম, খুন ও টার্গেট কিলিং চলছে। দিনে দিনে তা আরও ভয়ঙ্কর রুপ ধারণ করছে। প্রতিটি গুপ্তহত্যায় সরকারের রহস্যজনক ব্যর্থতা, পুলিশকে ব্যবহার করে নিরপরাধ ছাত্রদের গ্রেপ্তারের পর অস্বীকার ও বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা, দলকানা গণমাধ্যমকে ব্যবহার করে অপপ্রচার এবং সর্বশেষ গুপ্তহত্যার মূল্যবান সাক্ষীকে পরিকল্পিত ভাবে হত্যায় দেশ বিদেশে প্রমাণ হয়ে গেছে এসবের সাথে সরকার সরাসরি জড়িত।
গুপ্তহত্যায় সরকারের সম্পৃক্ততার বিষয়ে জনগণের মনে আর কোন সন্দেহ নেই। তাই জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে পবিত্র রমজান মাসে নিরপরাধ হাজার হাজার ছাত্রজনতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে ঢাকা থেকে ঝিনাইদহের ৪ ছাত্রকে অন্যায় ভাবে গ্রেপ্তার করে গুম করে রেখেছে সরকার।
একই সাথে ছাত্রশিবিরকে নিয়ে পরিকল্পিতভাবে সরকারের শীর্ষ পর্যায় থেকে মিথ্যাচার করা হচ্ছে। ছাত্রশিবির সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে ঘৃণা করে। সুতরাং গুম, অপপ্রচার ও গ্রেপ্তারের মাধ্যমে সত্য ধামাচাপা দেয়া যাবেনা। অবিলম্বে ঢাকায় গ্রেপ্তারকৃত ঝিনাইদহের ৪ শিবির নেতার অবস্থান নিশ্চিত করে আইনি প্রক্রিয়ায় তাদের মুক্তি দিতে হবে।
ছাত্রশিবিরকে জড়িয়ে সিন্ডিকেট অপপ্রচার বন্ধ করতে হবে। নিপিড়নমূলক সাঁড়াশি অভিযানে আটক নিরপরাধ নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। অন্যথায় সরকারকে ছাত্র-জনতার তীব্র গণপ্রতিরোধের মুখে পড়তে হবে।
ঢাকায় আটক ঝিনাইদহের ৪ শিবির নেতার সন্ধান, গুপ্তহত্যার সাথে ছাত্রশিবিরকে জড়িয়ে পরিকল্পিত মিথ্যাচার বন্ধ এবং গণগ্রেপ্তারে আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সিলেট মহানগর শিবির আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদের পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোতোয়ালি পূর্ব থানা সভাপতি মামুন হোসাইন, জালালাবাদ থানা সভাপতি সুলতান আহমদ।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed