Main Menu

শাল্লায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারের বাসিন্দা দিন মজুর জহর মিয়া’র দেড় বছরের কন্যা শিশু সাগরিকা গত ২০ জুন সোমবার দুপুরে বর্ষার পানিতে ডুবে মারা গেছে।
নিহতের পরিবারের লোকজন জানান, খেলার ফাঁকে সে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখোজির পর শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এদিকে, শিশুটির অকাল মৃত্যুতে বাহাড়া ইউনিয়নের মহিলা সদস্য ফাতেমা আক্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed