Main Menu

ফুলবাড়ীতে টাকা ছাড়া মিলছেনা প্রশংসা পত্র

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সদ্য এইচএসসিতে ভর্তি হতে যাওয়া, এসএসসি পাশকৃত শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসা পত্র বিতরণে টাকা আদায়ের রমরমা বানিজ্য শুরু করেছে মাধ্যমিক বিদ্যালয়গুলো।
সরকারী নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা রশিদ ছাড়াই এই টাকা আদায় করছে বলে জানা যায়।
উপজেলার বিতদিঘী ইউনিয়নে মাদিলাহাট এলাকার বাসিন্দা রুবেল আলম, সুলতান মাহমুদ এই প্রতিবেদকে বলেন, তাদের ছেলে মেয়ে সদ্য সিদ্দিশী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে। তারা উচ্চ মাধ্যমিক ক্লাসে ভর্তির জন্য সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ে প্রশংসা পত্র উত্তোলনের জন্য গেলে তাদের নিকট ৩শত টাকা করে দাবী করেন। একই কথা বলেন, পাশকৃত মাহাবুব আলমের মেয়ে ফাল্গুনী পারভীন, রুহুল আমিনের ছেলে আশিকুর রহমান এহসান, এইচএসসিতে ভর্তির জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে প্রশংসা পত্র নিতে গিয়ে অফিস সহকারী জানান, ৩শত টাকার কমে প্রশংসা পত্র বিতরণ করা হবেনা।
একই অভিযোগ উপজেলার দাদুল, চকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়, খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়, উত্তর ল²ীপুর উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়সহ একাধিক বিদ্যালয়ের বিরুদ্ধে।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকা ভেদে ২শত টাকা থেকে ৫শত টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের নিকট থেকে।
এ বিষয়ে সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুর্বের নিয়ম অনুযায়ী ২শত থেকে ২শত ৫০ টাকা আদায় করা হচ্ছে বলে স্বীকার করেন।
অন্যান্য বিদ্যালয়গুলোর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিদ্যালয়ের খরচ যোগাতে এই অর্থ আদায় করা হয় বলে জানান।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছাত্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের নিকট থেকে টাকা আদায় করা বেআইনি। তবে তিনি বলেন, কোন অভিভাবক এখন পর্যন্ত তার কাছে কোন অভিযোগ করে নাই। তবে তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

Share





Related News

Comments are Closed