সিলেটে এক সপ্তাহে গ্রেফতার ৩৫৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সারাদেশের মত সিলেটে চলা এক সপ্তাহের সাঁড়াসি অভিযানে ৩৫৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। এরমধ্যে একজন জঙ্গী, ৩৫ জন জামায়াত শিবির সদস্য। বাকিরা অন্যান্য মামলার আসামি।
পুলিশ জানায় অভিযানে, ১১টি জিহাদী বই, ৭৩টি সরকার বিরোধী লিফলেট ও ২শ’ টি চকলেট বোমা উদ্ধার করা হয়। এছাড়া সিলেট জেলার বিভিন্ন স্থানে নিয়মিত মামলার ৯৭ জন আসামী গ্রেফতার করা হয়। ৪৪ জন সাজা প্রাপ্ত আসামী ও ১৭৮ জন পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ মোট ৬৮১টি পরোয়ানা নিস্পত্তি করা হয়।
এছাড়া ২টি দেশীয় তৈরী পাইপগান, ১টি একনলা দেশীয় বন্দুক, ১টি এলজি ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ৭১ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ২০০ বোতল অফিসার্স চয়েস মদ, ৫০ বোতল ফেনিসিডিল, ৮ লিটার চোলাই মদ ও ১ লক্ষ ৬৮ হাজার পাতার বিড়ি উদ্ধার করা হয়।
এসময় রেজিস্ট্রেশন বিহীন ৬০টি মোটর সাইকেল আটকসহ ২৯৫টি প্রসিকিউশন দাখিল করা হয়।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশে সিলেট রেঞ্জের ডিআইজি মো. মিজানুর রহমান পিপিএম এর তত্ত্বাবধানে এবং সিলেট জেলার পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম এর তদারকিতে গত একসপ্তাহে সিলেট জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
শনিবার সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed