হারানো মোবাইল খুঁজে দেবে গুগল
বৈশাখী নিউজ ডেস্ক: হাতের মোবাইলটা যেকোনো সময় যেকোনো ভাবে খোয়া যেতে পারে। চুরিতো হরহামেশাই হচ্ছে। আছে ছিনতাইকারী ও পকেটমারের ভয়। তাদের দৌরাত্ম্যে মোবাইল ব্যবহার করাই যেন দায় হয়ে পড়েছে।
তবে আর ভাবনা নেই। এবার আপনার হারানো মোবাইল খুঁজে পেতে সাহায্য করবে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের মাই অ্যাকাউন্ট হাবের মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
বছর খানেক আগে চালু হওয়া মাই অ্যাকাউন্টের নতুন আপডেটে নিজের গুগল অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করার ব্যাপারে মোবাইল ব্যবহারকারীরা বিশেষ সুবিধা পাবেন। মোবাইল চুরি হওয়ার পরে হারানো মোবাইলে ফোন অথবা এসএমএস করলে নিজের গুগল অ্যাকাউন্টটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবেন। ইউটিউব, জিমেইল বা গুগল ম্যাপসের অ্যাকাউন্টটিকে অকেজো করতে পারবেন অন্য মোবাইল থেকে।
শুধু তাই নয়, আপনার চুরি হওয়া মোবাইলটি কোথায় আছে তা-ও ম্যাপে দেখিয়ে দেবে গুগল। পাশাপাশি আপনার বাড়ির নিকটতম ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারেরও হদিস দেবে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed