বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৬
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরুধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলের উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের আবদুর রশীদ ও দূর্যাকাপন গ্রামের বকুল আলী লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন-বকুল আলী, আমিনুর রহমান, ওলিউর রহমান, আবদুর রশীদ, জাকারিয়া আহমদ, তছলিমা বেগম। আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি আপোষ-মিমাংসায় শেষ করার জন্য এলাকার মুরব্বীরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ মিরেরচর গ্রামের আবদুর রশীদ ও দূর্যাকাপন গ্রামের বকুল আলীর লোকজনের মধ্যে পূর্বে বিরোধের জের ধরে কথাকাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারীসহ অনন্ত ৬জন আহত হন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এব্যাপারে বকুল আলী সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষের লোকজন আমার বসত ঘর ভাংচুর করে ঘরে থাকা সাড়ে ৩ লাখ টাকা লুটপাঠ করে নিয়ে গেছে।
আবদুর রশীদ বলেন, কাজ (দিনমজুর) থেকে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে। টাকা লুটপাঠের অভিযোগ মিথ্যা বলে তিনি দাবি করেন।
স্থানীয় ইউপি সদস্য রফিক হাসান বলেন, বিষয়টি আপোষ-মিমাংসার চেষ্টা চলছে।
বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed