Main Menu

তাহিরপুরে ভুয়া সাংবাদিককে গণধোলাই, অতপর…

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও সীমান্তে স্থানীয় শ্রমিকরা এক ভুয়া সাংবাদিককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের শ্রীপুর কুড়েরপাড় গ্রামের সাবেক মেম্বার শাহনুর মিয়ার ছেলে মুরাদ মিয়াকে বৃহস্পতিবার বিকেলে চারাগাঁও সীমান্তে স্থানীয় পাথর শ্রমিকরা গণধোলাই দেয়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর কুড়েরপাড় গ্রামের মুরাদ মিয়া নিজেকে প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক পরিচয় দিয়ে দ্বীর্ঘদিন ধরে চারাগাঁও শুল্ক ষ্টেশন সংলগ্ন চারাগাঁও ছড়া থেকে পাথর উক্তোলকারী নারী ও পুরুষ শ্রমিকদের নিকট থেকে স্থানীয় একটি চক্রের সহায়তায় ট্রলি প্রতি ২০ টাকা হারে চাঁদা আদায় করে আসছিলো। সম্প্রতি পাথর শ্রমিকরা চাঁদা দিতে অসীকৃতি জানালে আজ মুরাদ নিজেই চারাগাঁও ছড়ায় গিয়ে ফের চাঁদা দাবি করে। চাঁদা না দিলে পাথর উক্তোলন বন্ধ করে দেয়ার হুমকি দিলে উক্তেজিত শ্রমিকরা মুরাদকে গণধোলাই দিয়ে চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রæপের অফিসে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে সন্ধ্যায় তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় শ্রমিকরা তাকে পুলিশে সোপর্দ করে। এ সময় মুরাদ পুলিশকে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার পরিচয় পত্র দেখাতেও ব্যর্থ হয়।
পরে রাত সাড়ে আটটার দিকে মুরাদকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইকবাল হোসেনের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে ভুয়া সাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

Share





Related News

Comments are Closed