Main Menu

গুপ্ত হত্যার প্রতিবাদে সিলেটে জাসদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে জঙ্গীবাদ, গুপ্ত হত্যা, সন্ত্রাসী তৎপরতা বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের মানুষের জানমালের নিরাপত্তার লক্ষ্যে ১৪ দলীয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই কাজ করে যাচ্ছি। ষড়যন্ত্রকারীরা ১৪ দলের ঐক্যকে বিনষ্ট করার জন্য কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে আমাদের সর্তকর থাকতে হবে। আগুন সন্ত্রাসী খালেদা জিয়া ও জামায়াত শিবিরের সন্ত্রাসী কার্যকলাপ কঠোর হস্তে দমন করতে হবে।
১৬ জুন বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট জেলা ও মহানগর জাসদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জাসদের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সিলেট মহানগর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদ এ কথাগুলো বলেন।
কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা জাসদের সভাপতি আলহাজ¦ কলন্দর আলীর সভাপতিত্বে এবং মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবির ও জেলা জাসদ নেতা হালিম আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি আরো বলেন, পুলিশ কর্মকর্তার স্ত্রীকেও সন্ত্রাসীরা হত্যা করেছে। এসব গুপ্ত ঘাতকদের ব্যপারে আইন শৃংখলা বাহিনী সহ জনগণকে সর্তক থাকতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জাসাদের সিনিয়র সহ সভাপতি ফেরদৌস আরবী, জেলা জাসাদের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম এডভোকেট, মহানগর যুগ্ম সম্পাদক অধ্যক্ষ গোলাম কিবরিয়া, জেলা জাসদ নেতা মেহবুবুল আলম মুকুল, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংগঠনিক সম্পাদক সোহরাব আলী, কবির উদ্দিন আহমদ, দেলওয়ার হোসেন, সৈয়দ মোফাজ্জর হোসেন, কানাইঘাট জাসদের সভাপতি বাবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা জামাল খান, জহির রায়হান, আব্দুল বাছির বাদল, বদরুল ইসলাম চৌধুরী কয়েছ, বেলায়েত হোসেন পলিট, প্রদীপ চক্রবর্ত্তী, দেলোয়ার হোসেন দিলু, মহানগর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান রাজিব, পলাশ আহমদ, সোহেল আহমদ, শাহ আলম, মোস্তাক, দেলওয়ার হোসেন, শৈলেন তালুকদার প্রমুখ।

Share





Related News

Comments are Closed