মাহির কথিত স্বামী শাওনের জামিন
বৈশাখী নিউজ ডেস্ক :চিত্রনায়িকা মাহিয়া মাহির অনাপত্তিতে আদালত থেকে জামিন পেয়েছেন তাঁর বন্ধু শাহরিয়ার ইসলাম ওরফে শাওন। আজ বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম এই জামিন আদেশ দেন।
সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন বলেন, মামলার দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তিনি জানান, মামলার বাদী আদালতে বলেছেন, ‘আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই।’ আসামির জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এক লাখ টাকা মুচলেকায় আদালত আসামির জামিন দিয়েছেন।
গত ২৭ মে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তথ্যপ্রযুক্তি আইনে মাহিয়া মাহি মামলাটি করেন। পরে পুলিশ মাহির বন্ধু শাহরিয়ার ইসলামকে গ্রেপ্তার করে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed