Main Menu

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে পুলিশী তল্লাশীর নিন্দা জানিয়েছেন লুনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী’র সহধর্মিনী ও জেলা বিএনপি’র সিনিয়র সদস্য, বিএনপি’র কেন্দ্রিয় নেত্রী বেগম তাহসিনা রুশদীর লুনা বৃহস্পতিবার এক বিবৃতিতে ওসমানী নগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ এহিয়া, উপজেলা বিএনপি’র সাবেক পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন মিয়া মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে অন্যায় ও বে-আইনী ভাবে পুলিশী তল্লাশী, হয়রানি ও পরিবারের লোকজনের সাথে অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, পবিত্র মাহে রমজানের এই ফজিলতের মাসে প্রশাসন আইন শৃংখলার চরম অবনতির অবসানের লক্ষ্যে কাজ না করে বিনা অজুহাতে বিএনপি’র নেতৃবৃন্দ’কে হয়রানি, গ্রেফতার ও নির্যাতন করছে। অনতিবিলম্বে এসব অন্যায় ও অপকর্ম পরিহার করার আহবান জানিয়েছেন। পাশাপাশি গ্রেফতার কৃত ছাত্রদল নেতা তছির আহমদ সহ সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তির দাবি জানান।
এদিকে, তিনি সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি, জৈন্তিয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান ও বর্ষীয়ান বিএনপি নেতা আব্দুল মালিক মানিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুরূপ বিবৃতি প্রদান করেছেন, ওসমানী নগর উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মতাহির আলী চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলে আহবায়ক সাহেল আহমদ।

Share





Related News

Comments are Closed