Main Menu

অরজিত-সুমিতা’র মৃত্যুতে চালকের শাস্তির দাবীতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরজিত রায় ও তার স্ত্রী দক্ষিণ সুরমার মহাল²ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমিতা দাসের অকাল মৃত্যুতে দোষী চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্কলার্সহোসের ৬টি ক্যাম্পসের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তাদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১১টায় স্কলার্সহোসের শাহী ঈদগাহ ক্যাম্পাসে এ মাানববন্ধনের আয়োজন করা হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি হত্যাকান্ড। অবিলম্বে দোষী চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। নতুবা শিক্ষার্থী ও শিক্ষকরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

স্কলার্সহোসের শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কলার্সহোমের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. কবির এইচ সরকার। বক্তব্য রাখেন, মেজর টিলা ক্যাম্পাসের অধ্যক্ষ নাজমুল বারী জামালী, মেজর টিলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ হেলিম উদ্দিন, পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ আব্দুল আজিজ, শাহী ঈদগাহ ক্যাম্পসের উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী।

হাফিজ মজুমদার ট্রাস্টের প্রশাসনিক কর্মকর্তা চিত্রশিল্পী ভানু লাল দাসের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ শাখার প্রশাসনিক কর্মকর্তা মাঞ্জুর আহমদ, ইনচার্জ শাহনীজ আক্তার, লাকী আক্তার, পাঠানটুলা শাখার প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ চন্দ্র দাস, একাউন্টস অফিসার বিজয় বিশ্বাস, মেজরটিলা শাখার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান, সাপ্লাই শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. ্ইয়াহিয়া, শাহী ঈদগাহ শাখার প্রশাসনিক কর্মকর্তা নিজাম উদ্দিন ইকবাল, মিনাক্ষী সাহা, বিপ্লব দেব, আব্দুর রহমান, সালমা খাতুন, তানিয়া পারভীন, আব্দুল জলিল, মাসুদ চৌধুরী, গোলাম মুমিন খান সহ সকল ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষীকা, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share





Related News

Comments are Closed