একাদশে ভর্তির ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য মনোনীতদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদনকারী শিক্ষার্থীরা মোবাইল ফোনের খুদে বার্তার (এসএমএস) পাশাপাশি www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট থেকে এই ফল জানতে পারবে।
বৃহস্পতিবার দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ভর্তির এই ফল প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী জানান, আগামী ১৮-২২ জুন পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এরপর ২৫-২৭ জুন আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা যাবে। অবশিষ্ট আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ২৮-৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। ক্লাস শুরু হবে ১০ জুলাই থেকে।
অনলাইনে ও মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে গত ২৬ মে থেকে ১০ জুন সকাল ১০টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ করা হয়। এবার কলেজগুলোতে ভর্তির জন্য ১৩ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed