ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক টাকার মাছের রেনু নষ্ট
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: না জানিয়ে বিদ্যুতের লাইন কেটে দেওয়ায় ঠাকুরগাঁওয়ে লক্ষাধিক টাকার মাছের রেনু নষ্ট হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার ভেলাজান মলানী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভেলাজান মলানী এলাকায় আব্দুর রশীদ তার মেসার্স বৃষ্টি মৎস্য হ্যাচারীতে দীর্ঘদিন থেকে রুই, মির্কা, সিলভার, ব্রিকেট সহ বিভিন্ন প্রকার মাছের রেনু চাষ করে আসছেন।
এদিকে সোমবার সকালে কাউকে না জানিয়ে ওই হাচারীর বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয় ঠাকুরগাঁও পলী বিদ্যুৎ সমিতি। এতে প্রায় লক্ষাধিক টাকার মাছের রেনু নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেন আব্দুর রশিদ।
আব্দুর রশিদ বলেন, কী কারণে পল্লী বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করলো তা তিনি জানেন না। তবে তিনি বলেন, কোন ধরনের অভিযোগ থাকলে তাঁরা জানাতে পারত কিন্তু না জানিয়ে সংযোগটি বিচ্ছিন্ন করেছে। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার মাছের রেনু নষ্ট হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed