বিশ্বনাথে যুবদল নেতার ইন্তেকাল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুন্দর আলী ইন্তেকাল করেছেন। (ইন্না…রাজিউন)। তিনি মঙ্গলবার সকাল ১১টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্যক আত্বীয় স্বজন রেখে গেছেন। এদিন বাদ আসর মরহুম সুন্দর আলীর নিজ বাড়ি উপজেলার মনোহরপুর গ্রামে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, যুবদল নেতার মৃত্যুত্বে ইলিয়াসপতœী তাহসিনা রুশদি লুনা ও উপজেলা বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
শোক প্রকাশকারীরা হলেন-সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক হাজী আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, মুক্তিযোদ্ধাদলের আহবায়ক সৈয়দ আবদুর রাজ্জাক, সদস্য সচিব কলমদর আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিমুর রহমান রাসেল, নানু মিয়া, কাওছার আহমদ তুলাই, আবদুল লতিফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন।
নেতৃবৃন্দ মরহুম সুন্দর আলী রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed