Main Menu

ঝিনাইদহের পুলিশ ফাড়ির পাশেই স্বর্ন ও টাকা চুরি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা পুলিশ ফাড়ির একশ গজ দুরের একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা বংকিরা গ্রামের কোমল চন্দ্র ঘোষের দোকানের টিনের চালা কেটে নগদ ১৫ হাজার টাকা ও ৮ ভরি সোনা চুরি করে নিয়ে যান।

পুলিশ ফাড়ির সামনে এ ধরণের চুরি ঘটনা গ্রামবাসিকে হতবাক করেছে। সোনার দোকানদার কোমল ঘোষ জানান, সোমবার দিনগত রাতে আজাদ মার্কেটে তার সোনার দোকানের টিন কেটে চোরেরা প্রবেশ করে সিন্দুক ভেঙ্গে নগদ টাকা ও সোনাদানা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি পথে বসেছেন বলে জানান।

বংকিরা পুলিশ ক্যাম্পের তদন্তকর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তিনি জানান দোকানদারকে মামলা করতে বলেছি।

গ্রামবাসি জানিয়েছে এর আগেও পুলিশ ফাড়ির অনতিদুরে চোরেরা পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। তাছাড়া গরুসহ ছোটখাটো চুরির ঘটনা তো আছেই।

Share





Related News

Comments are Closed