Main Menu

মাগুরছড়া ট্রাজেডি: কমলগঞ্জে মানববন্ধন ও সমাবেশ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় সম্পদ রক্ষা ও মাগুরছড়া গ্যাস বিপর্যয়ে ক্ষয়ক্ষতি আদায়, ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশসহ কমলগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগের দাবীতে ১৪ জুন মঙ্গলবার বেলা ১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে কমলগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উন্নয়ন পরিষদের সভাপতি সাংবাদিক এম এ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে ও উদীচী শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের উপস্থাপনায় বক্তব্য রাখেন কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি রথীন্দ্র সিংহ বাপ্পী, লেখক-সাংবাদিক বিশ্বজিত রায়, নারীনেত্রী শেখ মনোয়ারা, শাবানা বেগম, জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি এম এ মোনায়েম খান, ছাত্রলীগ নেতা সাকেরুল আলম, সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, সাংবাদিক আলমগীর হোসেন, ইউপি সদস্য মোতাহের আলী, সমাজসেবক এমরান আহমদ প্রমুখ।
মানববন্ধন ও সমাবেশ শেষে কমলগঞ্জ উন্নয়ন পরিষদের উদ্যোগে মাগুরছড়া গ্যাস বিষ্ফোরণে ক্ষয়ক্ষতির তালিকা জনসম্মুখে প্রকাশ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও কমলগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবী সহ ৫ দফা দাবীতে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

magurchora manobbondhon pic 01এদিকে মঙ্গলবার সকাল ১১টায় কমলঞ্জের মাগুরছড়ায় পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির আয়োজনে এক মানববন্ধন অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান সালাউদ্দিন আহমদ, লাউয়াছড়া বন কর্মকর্তা রেজাউল করিম, চা জন গোষ্টি আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, কমলগঞ্জ পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি রথিন্দ্র সিংহ বাপ্পি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ সংসদের সিলেট বিভাগীয় কমান্ডার শেখ জামাল প্রমুখ।
Pic---Kamalgonj 1বক্তারা বলেন, মার্কিন কোম্পানী অক্সিডেন্টালের খামখেয়ালিপনার কারণে ১৯৯৭ সালের ১৪ জুন মধ্যরাতে মাগুরছড়া গ্যাসকূপে গ্যাস বিস্ফোরিত হয়। তখন আগুনে পুড়ে গ্যাস, চা বাগান, বনাঞ্চল, রেলপথ, সড়কপথসহ আশপাশের ঘড় বাড়ী। মারাত্বক ক্ষতি হয় পরিবেশের। কিন্তু আজো ক্ষতিপুরন আদায় করা সম্ভব হয়নি। অবিলম্বে আন্তর্জাতিক আদালতে মামলা করে ক্ষতিপুরন আদায় করতে সরকারকে উদ্দ্যোগ নেয়ার আহবান জানানো হয় সমাবেশে।

Share





Related News

Comments are Closed