কানাইঘাটে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পাওনা টাকা চাওয়ার জের ধরে সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। সোমবার রাতে গাছবাড়ীতে কয়েক দফায় এ হামলার ঘটনা ঘটে।
ওসমানী হাসপাতালে গুরুতর আহত দু জন হচ্ছেন বাণিগ্রাম ইউনিয়নের আকুনি গ্রামের মিসবা উদ্দিন ( ৫০) ও শাহীন (৩২)। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকুনি গ্রামের বাসিন্দা গাছবাড়ী বাজারের ব্যবসায়ী শাহাব উদ্দিন (৫৫) একই গ্রামের বাহার উদ্দিন (৫৩) এর কাছে ২৫ হাজার টাকা পান। প্রায় তিন সপ্তাহ পূর্বে স্থানীয় মসজিদে জুম্মার দিন শাহাব উদ্দিন বাহার উদ্দিনের কাছে তার পাওনা টাকা চান। টাকা চাইতে গেলে তাদের দু জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। তখন গ্রামবাসী বিষয়টি মিমাংসা করে দেওয়ার জন্য ১ লক্ষ টাকা আমানতও করেন। রামাদ্বান চলে আসায় সালিশ হতে দেরী হয়। এরই মাঝে সোমবার গাছবাড়ী বাজারে শাহাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্টানে বাহার গংরা গিয়ে টাকা নিয়ে উচ্চবাচ্য কথা বলেন। এ সময় শাহাব উদ্দিনের এক ছেলের উপর হামলা করা হয়। শাহাব উদ্দিন এগিয়ে গেলে তার উপরও হামলা করা হয়। পরে শাহাব উদ্দিনের লোকজন খবর পেয়ে বাড়ী থেকে ছুটে আসলে দু পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে শাহাব উদ্দিন পক্ষের প্রায় ১৫ জন আহত হন, আর বাহার উদ্দিনের পক্ষের ২ জন আহত হন।
শাহাব উদ্দিনের পক্ষের আহত লোকজনের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হচ্ছেন মিসবা উদ্দিন ( ৫০), শাহীন (৩২), সিরাজ উদ্দিন (৩০), ইজ্জত উল্লাহ (৪৮), কবির উদ্দিন (২২), জয়নাল ( ৫০)। তবে বাহার উদ্দিনের পক্ষের আহতদের পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে শাহাব উদ্দিন বলেন, বাহার উদ্দিনের কাছে আমি ২ বছর আগের ২৫ হাজার টাকা পাই, টাকার কথা বললেই সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। আজ আমি সহ আমার ১৫ জনকে আহত করে।
এ ব্যাপারে বাহার উদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed