Main Menu

দক্ষিণ সুরমার ৭ ইউপি সদস্যদের শপথ গ্রহণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুরমা উপজেলার অনুষ্ঠিতব্য ৪র্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান ১৩ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্ব উপজেলা প্রশাসন আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, উপজেলা কৃষি অফিসার আবহন মজুমদার, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাউপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান শামীম, বিশিষ্ট মুরুব্বী আব্দুল করিম, সমাজসেবী ফয়জুল বারী ফটিক, মোগলাবাজার ইউনিং ইংলিশ লেঙ্গুয়েজ ক্লাবের পরিচালক মাওলানা জামাল উদ্দিন, সমাজকর্মী আব্দুর রহিম, ইউপি মেম্বার মোঃ কামরুল ইসলাম, জাবেদ আহমদ জীবন, হেলাল উদ্দিন আহমদ হেলাল, দেলওয়ার হোসেন, লিটু মিয়া, আছাদুজ্জামান টিপু, রিয়াজ উদ্দিন, হিরা মিয়া, সাহেদ আহমদ, আব্দুল বাছিত টুনু, আশিকুর রহমান, শাহনুর রহমান, আয়ুব হোসেন,সেলিম আহমদ, শামীম আহমদ, মিছবাহ আহমদ টুনু, সাদিকুর রহমান, আব্দুল বাছিত ছোবা, কাবুল মিয়া, মাছুম আহমদ, কাসেম হোসেন, মহিলা মেম্বার মালেকা বেগম, সাহেদা বেগম, আয়েশা বেগম সহ বরইকান্দি, কুচাই, সিলাম, লালাবাজার, জালালপুর, মোগলাবাজার, দাউদপুর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা ৭ ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত সদস্যবৃন্দের শপথ বাক্য পাঠ করান।
শপথগ্রহণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জনপ্রতিনিধিরা হচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণ ভালোবাসে বলেই তারা আপনাদেরকে বিজয়ী করেছেন। তাই সৎ ও নিষ্ঠার সাথে জনগণের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। তাবেই জনগণের প্রত্যাশা পূরণ হবে।

Share





Related News

Comments are Closed