সিলেটে জমসেদ ডাকাতের ছেলেসহ আটক ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোববার গভীর রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে দুই মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রাত ২টার দিকে নগরীর টিলাগড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- টিলাগড় এলাকার বাসিন্দা রাশেদ আহমদ সাদ্দাম ও জমসেদ ডাকাতের ছেলে রুমন আহমদ। তারা দু’জনই মোটরসাইকেল চোর বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়- রবিবার রাতে নগরীর টিলাগড় এলাকাস্থ নিজ বাসা থেকে রাশেদ আহমদ সাদ্দামকে গ্রেফতার করা হয়। এরপর তার দেয়া তথ্য মতে রুমনকে গ্রফতার করা হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed