মাগুরায় কলেজ শিক্ষকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরা শহরের নিজনান্দুয়ালির কামারপাড়া এলাকার বাসা থেকে রবিবার রাতে রমেন্দ্রনাথ কুণ্ডু (৫৫) নামের এক কলেজ অধ্যাপকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দ্বিতীয় স্ত্রী অনিতা দাশকে নিয়ে ভাড়া বাসায় বাস করতেন।
তিনি জেলার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রমেন্দ্রনাথ কুণ্ডুর (৫৫) প্রথম স্ত্রী দুই বছর আগে মারা যান। পাঁচ মাস আগে তিনি অনিতা দাশ নামের এক নারীকে বিয়ে করেন। অনিতা জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অস্থায়ী ভিত্তিতে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতেন।
অনিতা রবিবার রাত সাড়ে ৮টার দিকে শহর থেকে বাসায় ফিরে শোবার ঘরে রমেন্দ্রনাথ কুণ্ডুর ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি তিনি থানায় জানান। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
রমেন্দ্রনাথ কুণ্ডুর বাড়ি ঝিনাইদহের শৈলকুপার নাগীরহাট গ্রামে। আশির দশক থেকে তিনি মাগুরার আমিনুর রহমান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মাগুরার সিনিয়র পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, এ ঘটনায় তদন্ত চলছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed