Main Menu

চাঁদপুরে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুর সদর উপজেলায় বজ্রপাতে আহত তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে বজ্রপাতে তারা গুরুতর আহত হন।

নিহতরা হলেন- সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের ছিদ্দিকুর রহমান (৫০), একই উপজেলার বালিয়া ইউনিয়নের রবিনা বেগম (২৫) ও হাইমচর উপজেলার হাইমচর ইউনিয়নের ইয়াছিন সৌয়াল (৩৫)।

হাসপাতাল সূত্র ও ইব্রাহীমপুর ইউনিয়নের সচিব শাহিন খান জানান, শনিবার রাতে বজ্রপাতে তারা গুরুতর আহত হলে স্বজনরা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed