Main Menu

মৌলভীবাজারে শিবির সভাপতিসহ আটক ৬

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সাড়াশি অভিযানে জেলা শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
শিবিরের দলীয় সূত্র জানায়, শিবির সভাপতি সুমন তার গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্রামে রোববার ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন। এসময় অভিযান চালিয়ে বড়লেখা থানা পুলিশ তাকে আটক করে।
এদিকে মৌলভীবাজার জেলা শহরে শনিবার রাতে অভিযান চালিয়ে আরো ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো আক্তার মিয়া (২০), আবুল কালাম বাদল (১৯), জাকির হোসেন (২০), রুমন মিয়া (১৮) ও সোহেল আহমদ (১৯)।

Share





Related News

Comments are Closed