পাবনায় সেবক হত্যার ঘটনায় শিবির নেতা আটক
গোপাল অধিকারী, পাবনা জেলা প্রতিনিধি: গত শুক্রবার ভোরে পাবনা মানসিক হাসপাতালের সামনে হেমায়েতপুরে ঠাকুর অনুকুল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডে(৬২) খুন হওয়ার ঘটনায় এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে পাবনা শহরতলীর বাজিতপুর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরিফুল ইসলাম (২৩) পাবনা পৌর এলাকার চরঘোষপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবং নিত্যরঞ্জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সী আব্দুল কুুদ্দুস জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাত ১১টার দিকে সদর উপজেলার বাজিতপুর ঘাট এলাকার একটি বাড়ি থেকে আরিফুলকে আটক করা হয়। সে ওই বাড়িতে আত্মগোপনে ছিল। আটককৃত আরিফুল সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ও ইসলামী ছাত্রশিবিরের পাবনা পৌর পশ্চিম এলাকার সেক্রেটারী। তাকে পাবনা ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে অনুকুল আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগোল কিশোর বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed