সিলেটে স্বেচ্ছাসেবকদলের দু’ গ্রুপের সংঘর্ষে আহত ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মিরাবাজারে স্বেচ্ছাসেবকদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকদলের শাহাদাৎ হোসেন রাজন ও একই দলের ফাহিমুর রহমান মৌসুম এর মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন স্বেচ্ছাসেবকদল নেতা শাহাদৎ হোসেন রাজন (৩২)। তাকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ফাহিমুর রহমান মৌসুম জানান, বিগত অনেকদিন যাবত রাজন তার ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে আসছে। তারই ধারাবাহিকতায় শনিবার বিকাল ৩টায় চাঁদা দাবী করলে রাজন ও মৌসমের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
শাহাদত হোসেন রাজন জানান আমি ইফতারী কিনতে গেলে শাহাদৎ তার সাঙ্গোপাঙ্গো নিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। এতে আমি ধারণা করছি পূর্ব শত্র“তার জের ধরে আমার সাথে এই ঘটনা ঘটিয়েছে মৌসম।
এ ব্যাপারে কতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান, আমরাও এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থঅ গ্রহণ করা হবে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed