ভিয়েতনামে স্কলারশীপে ফরেস্ট্রি পড়ার সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: দুই বছর মেয়াদী মাস্টার্স পড়ার জন্য স্কলারশীপ দিবে ভিয়েতনামের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ফরেস্ট্রি। শিক্ষার্থীকে এ বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি বিভাগে পড়তে হবে। এশিয়ার যে কোন দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবে। আবেদন করার শেষ তারিখ ৩০ আগস্ট, ২০১৬।
বিষয়: স্কলারশীপপ্রাপ্ত শিক্ষার্থী নিচের বিষয় গুলোতে পড়তে পারবে-
– ফরেস্ট সায়েন্স
– সাসটেনেবল ফরেস্ট ম্যানেজমেন্ট
– ফরেস্ট পলিসি
– ফরেস্ট ইকোসিস্টেম এন্ড বায়োডাইভির্সিটি কনভার্সেশন
কোর্স লেভেল: মাস্টার্স
যোগ্যতা:
– এ স্কলারশীপ শুধুমাত্র এশিয়ার শিক্ষার্থীদের জন্য
– মাস্টার্স কোর্সে আবেদন করার জন্য সাধারণত প্রয়োজনীয় সকল যোগ্যতা
– শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়
– শিক্ষাজীবনের কোন ক্ষেত্রে তিন বছরের বেশী বিরতি থাকা চলবে না
ভাষাগত যোগ্যতা: আগ্রহী শিক্ষার্থীকে আইএলটিএস অথবা টোফেল পরীক্ষায় উত্তীরণ হতে হবে।
স্কলারশীপের পরিমাণ: মোট দশজন শিক্ষার্থীকে এ স্কলারশীপ দেয়া হবে। প্রথম পাঁচজনকে সকল প্রকার টিউশন ফি ও আবাসন ভাতা দেয়া হবে। পরবর্তী পাঁচজন মোট টিউশন ফি-এর অর্ধেক ও আবাসন ভাতা পাবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
– অ্যাপ্লিকেশন ফর্ম (হার্ড কপি)
– মোটিভেশন লেটার
– সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
– কারিকুলাম ভিটা
– চার কপি ৩*৪ ছবি
– ইংরেজী ভাষা দক্ষতা কোর্সের নম্বরপত্র
– ২ জন বিশ্ববিদ্যালয় প্রফেসরের ২ টি রেফারেন্স লেটার
– হেলথ সার্টিফিকেট
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীকে নির্ধারিত ফর্মে আবেদনপত্র পূরণ করে ইমেইলে প্রেরণ করতে হবে। পরে আবেদনপত্রের হার্ডকপি ডাকযোগে প্রেরণ করতে হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed