সিলেটে পুলিশী অভিযানে প্রতারক জুয়েল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতারণা করে ১৮ লাখ টাকা আত্মসাৎ করার ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত প্রতারক আবদুল হান্নান জুয়েলকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে নগরীর মানিকপীর টিলা এলাকার একটি বাসা থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। আটককৃত জুয়েল দক্ষিণ সুরমা উপজেলার মুছারগাঁওয়ের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, নগরীর মুন্সিপাড়া ৩৪ নম্বর বাসার ৩য় তলায় বসবাস করতেন আবদুল হান্নান জুয়েল। একই বাসার ছয় তলায় থাকেন দিলারা ফাতেমা খাতুনের পরিবার। জুয়েল দিলারাকে ধর্মের বোন হিসেবে তার পরিবারের সঙ্গে বিশ্বস্ততার সম্পর্ক গড়ে তুলেন। এদিকে, দিলারা খাতুনের বড় মেয়ে স্কলারশিপ পেয়ে জাপান পড়াশোনা করতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। মেয়েকে জাপান পাঠাতে জুয়েলের সাহায্য নিয়েছিলেন দিলারা। একপর্যায়ে জুয়েল তার একাউন্টে ১৮ লাখ টাকা জমা দিতে বলে। মেয়ে জাপানে যাবার পর টাকা আবার ফেরত দিবেন-এই শর্ত ছিল। মেয়ে জাপান যাওয়ার পর সেই টাকা ফেরত দিতে জুয়েল প্রতারণা শুরু করেন। এ ঘটনায় দিলারা বাদী হয়ে সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নম্বর-৪৭৮) দায়ের করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআইকে) তদন্ত রিপোর্ট দিতে বলেন। ঘটনার সত্যতা পেয়ে পিবিআই জুয়েলকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়। এর পরিপ্রেক্ষিতে আদালত জুয়েলের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। শনিবার পুলিশ জুয়েলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহম্মদ বলেন, জুয়েলের বিরুদ্ধে ১৮ লাখ টাকা আত্মসাতের মামলার গ্রেপ্তারি পরোয়োনা ছিল। তাকে গ্রেপ্তার করে পুলিশ জেলহাজতে পাঠিয়েছে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed