সিলেটে শিবির ক্যাডার রাফি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় চাঁদাবাজি, হামলা ও লুটপাটের মামলায় শিবির ক্যাডার সাহিদুর রহমান রাফিকে গ্রেপ্তার করেছে কতোয়ালী থানা পুলিশ।
শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ২টার দিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদের নেতৃত্বে একদল পুলিশ গোয়াইটুলাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
ইলেকট্রিক সাপ্লাই রোডের ‘সুরমা বাজারে’ চাদা দাবি, হামলা ও লুটের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী হিসেবে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহিদুর রহমান রাফি ওরফে ইমনকে গ্রেফতার করা হয়েছে।
ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সুরমা বাজারে গত কয়েকদিন ধরে একদল সন্ত্রাসী দুই লক্ষ টাকা চাদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে হামলা চালায়। এসময় তারা ক্যাশ লুট করার চেষ্টা করে। দোকানের কর্মকর্তা-কর্মচারীদের বাধার মুখে ক্যাশ লুট করতে না পেরে সুরমা বাজারের ব্যবস্থাপক শাহ কাওসার আলম চৌধুরীর প্যান্টের পকেটে থাকা ৬০ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয়।
Related News
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় তথ্য বুথ উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রমকে সহজ, দ্রুত ও গতিশীল করারRead More
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More



Comments are Closed