পৌরহিত নিত্যরঞ্জন হত্যার বিচার দাবীতে মানববন্ধন
অজিত কুমার দাশ হিমু, কক্সবাজার: পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সেবাশ্রমের পৌরহিত নিত্যরঞ্জন পান্ডে (৬২)কে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও সকল গুপ্ত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১১ জুন বিকেল ৩টায় শহরের গোলদীঘির পাড় হতে হিন্দু ধম্বালম্বী বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কক্সবাজার পৌরসভা চত্বরে এসে শেষ হয়। মিছিল পরবর্তী মানব বন্ধনে এ নিন্দা জানানো হয়।
মানববন্ধনত্তোর প্রতিবাদ সভা সৎসঙ্গ কক্সবাজার এর ঋত্বিক বিশ্বনাথ চক্রবর্তীর সভাপতিত্বে ও সাংবাদিক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, হিন্দু, বৌদ্ধ, খৃীষ্টান ঐক্য পরিষদ, কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, অধ্যাপক অজিত দাশ, সদর পূজা উদযাপন পরিষদ সভাপতি দীপক দাশ, সাধারণ সম্পাদক এডভোকেট বাপ্পী শর্মা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ চন্দন দাশ, শীল প্রভূপাদ হর গোবিন্দ গোস্বামী স্মৃতি যুব পরিষদ সভাপতি প্রবীর পাল, রামু সৎসঙ্গের বাচ্চু পাল সহ হিন্দু স¤প্রদায়ের নেতৃবৃন্দরা।
সভায় বক্তারা বলেন, জঙ্গিবাদী সা¤প্রদায়িক গোষ্ঠী দেশে বিরাজমান সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করে শান্তিময় বাংলাদেশকে বর্হিবিশ্বে প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত রয়েছে। সা¤প্রতিক এ হত্যাকান্ড গুলো এরই একটি অংশ। বক্তরা নিত্যরঞ্জন পান্ডে সহ সকল গুপ্ত হত্যার বিচার দাবী করেন।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed