কানাইঘাটে মামলা করে নিরাপত্তাহীন বাদী পরিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাটে সন্ত্রাসী ঘটনায় মামলা করে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন আহত বাদী পরিবার। অবিলম্বে আসামীদের গ্রেফতার দাবি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটের পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। শনিবার দুপুরে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে দেয়া এক আবেদনে এ দাবি জানানো হয়।
জানা গেছে, পূর্ব শশত্র“তার জের ধরে উপজেলার উপরঝিঙ্গাবাড়ী দলইমাটি গ্রামের আজিজুর রহমানদের বাড়িতে গত ২ মে হামলা চালায় একই গ্রামের আব্দুল জলিল,জালাল,ফারনুকসহ একদল সন্ত্রাসী । হামলাকারীরা আজিজুর রহমানের বয়বৃদ্ধ পিতা-মাতাসহ পরিবারের ৫জনকে গুরুতর আহত করে।
এ ঘটনায় আজিজুর রহমান বাদী হয়ে আব্দুল জলিল ও জালাল পক্ষের ১০ জনকে এজাহার নামীয় আসামী করে কানাইঘাট থানায় একটি মামলা (নং-১৯(৫)১৬ ) দাযের করেন। মামলার পর থেকে আসামীরা গ্রেফতার এড়িয়ে আহত ও বাদী পরিবারকে নানা হুমকি ধমকি দিয়ে ঘরছাড়া ও জিম্মি করে ফেলেছে। ফরে আক্রান্ত ও বাদী পরিবারের শিশু-কিশোররা স্কুল-মাদ্রাসায় এবং বড়রা মসজিদে ও হাট-বাজার যেতে পারছেন না বলে অভিযোগে প্রকাশ। লিখিত আবেদনে মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে উর্ধতন কর্তপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ের ডেসপাস শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed