Main Menu

মাধবপুরে নির্বাচনী সংহিসতায় যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কি গ্রামে নির্বাচনী সহিংসতার জের ধরে বিজয়ী মেম্বার ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের মাধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ফারুক মিয়া (৩০) নামে আহত যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ফারুক মিয়া খড়কি গ্রামের আলফু মিয়ার ছেলে।

পুুলিশ জানায়, শুক্রবার (১০ জুন) দুপুরে উপজেলার খড়কি গ্রামের নির্বাচনী সহিংসতার জেরধরে ৭নং ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী মনাই মিয়ার সমর্থকদের সাথে পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল হাই মেম্বারের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করা হয়। গুরুতর আহত অবস্থায় ফারুক মিয়াসহ ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মিয়ার মৃত্যু হয়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যতর ডাক্তার গোলাম মইনুদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed