দই ছাড়াই মাত্র ১২মিনিটে সুস্বাদু লাচ্ছি
বৈশাখী নিউজ ডেস্ক: গরমে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে সবাই ভালোবাসে। লাচ্ছি তৈরির প্রধান একটা উপকরণ দই। কিন্তু দই বাদ দিয়ে লাচ্ছি তৈরি করার কথা ভাবাই যায় না। ঘরে দই না থাকলে লাচ্ছি তৈরির চিন্তা বাদ দিতে হয়। কিন্তু সুখবর হলো ঘরে দই না থাকলেও অসাধারণ সুস্বাদু লাচ্ছি তৈরি করতে পারবেন খুব অল্প সময়ে।
আজ পাঠকদের জন্য দেয়া হলো দই ছাড়াই মাত্র ১২ মিনিটে সুস্বাদু লাচ্ছি তৈরির রেসিপি।
উপকরণ :
– ৩ কাপ পানি
– প্রতিকাপ পানির জন্য ৩ চা চামচ গুঁড়ো দুধ (এখানে ৯ চা চামচ লাগবে)
– প্রতিকাপ পানির জন্য ২ চা চামচ লেবুর রস (এখাবে ৬ চা চামচ লাগবে)
– চিনি আপনি যতোটা মিষ্টি চান
– বরফ কুচি ইচ্ছে মতো
– আইসক্রিম (ইচ্ছা)
– বাদাম কুচি (ইচ্ছা)
প্রস্তুত প্রণালি:
► প্রথমে পানি একটু গরম করে নিয়ে এতে গুঁড়ো দুধ ভালো করে গুলিয়ে নিন। এরপর লেবুর রস দিয়ে অল্প নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৮-১০ মিনিট।
► ৮-১০ মিনিট পর দুধ জমাট বেঁধে গিয়েছে দেখতে পাবেন। এবার একটি ব্লেন্ডারে এই জমাট বাঁধা দুধ, আপনার প্রয়োজন মতো চিনি, অর্ধেকটা পরিমাণে বরফ কুচি এবং বাদাম কুচি দিয়ে ভালো করে ২-৩ বার ব্লেন্ড করে নিন।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed