বিশ্বনাথে ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন ১৩ জুন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথ উপজেলায় অনুষ্ঠিতব্য ৪র্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ ইউনিয়নের নবনির্বাচিত চেয়রম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৩জুন সোমবার দুপুর ১২টায় উপজেলা সদরের আবদুল খালিক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন।
উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবির। এতে এলাকার বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবির বলেন, আগামী ১৩ জুন নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন করবেন। ওইদিন সকাল ১১টায় বাল্য বিবাহ মুক্ত বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর চেয়ারম্যান-মেম্বারদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed