Main Menu

বৌদ্ধ বিহার থেকে ইফতার বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকার কমলাপুর বৌদ্ধ মন্দিরে রমজান মাসে প্রতি সন্ধ্যায় চোখে পড়বে এক অভিনব দৃশ্য।

ইফতারির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মন্দিরে ভিড় করেন দরিদ্র নারী-পুরুষ।

তাদের মাঝে ইফতার বিতরণ করেন বৌদ্ধ মন্দিরের ভিক্ষুরা।

গত ছয় বছর ধরে রমজান মাসে প্রতিদিন প্রায় পাঁচশো মানুষের মধ্যে এভাবে ইফতার বিতরণ করে চলেছেন তারা।-বিবিসি

Share





Related News

Comments are Closed